বিভিন্ন সময়ে সরকারি সুবিধা যেমন স্কলারশিপ, কলেজে ভর্তি বা চাকরির ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) অর্থাৎ বাসিন্দার শংসাপত্র দরকার পড়ে। আর এই সার্টিফিকেটের জন্য আগে সরকারি দপ্তরের দীর্ঘদিন ধরে লাইনে দাড়াতে হত। তবে এখন সেই ঝামেলা দূর হতে চলেছে।
পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে eDistrict 2.0 পোর্টাল, যেখানে ঘরে বসে খুব সহজেই অনলাইনের মাধ্যমে এই সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়। আজকের প্রতিবেদনে এই বিষয়ে সমস্ত তথ্য জেনে নেব।
অনলাইনে কীভাবে ডোমিসাইল সার্টিফিকেট পাবেন?
অনলাইনের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে https://edistrict.wb.gov.in/ পোর্টালে সরাসরি ভিজিট করুন।
- এরপর হোমপেজে গিয়ে Sign Up অপশনটিতে ক্লিক করুন।
- এরপর নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- এইবার মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর সার্ভিস অপশনে গিয়ে সার্টিফিকেট অপশনে যেতে হবে।
- এখানে “Local Resident Domicile Certificate” অপশন বেছে নিতে হবে।
- এখানে মূলত চারটি ধাপ থাকবে। প্রাথমিক তথ্য হিসেবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল, ইমেইল, আধার নম্বর ইত্যাদি দিতে হবে।
- এরপর স্থায়ী ঠিকানার প্রমাণপত্র সঠিকভাবে ইনপুট করতে হবে।
- এরপর বর্তমান ঠিকানা বা অভিভাবকের তথ্য সঠিকভাবে ইনপুট করতে হবে।
- এরপর গত ১৫ বছর কোথায় ছিলেন, শিক্ষাগত যোগ্যতা বা চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে।
- এখানে আবেদন করার জন্য কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। সেগুলি হল—বাসস্থানের প্রমাণপত্র, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, জমির নথি হিসেবে খতিয়ান বা পর্চা, জন্ম প্রমানপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট।
- এরপর সমস্ত তথ্য পূরণ করে ডকুমেন্ট আপলোড করার পর Save অপশনে ক্লিক করতে হবে।
- সঙ্গে সঙ্গে একটি অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে। আর এর মাধ্যমেই আপনি আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
- আবেদন গ্রহণ হলে সরকারি পোর্টাল থেকে সরাসরি ডোমিসাইল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।
আরও পড়ুনঃ ১ মিনিটে ডাউনলোড করুন QR কোড লাগানো ডিজিটাল ভোটার কার্ড, দেখে নিন স্টেপ বাই স্টেপ
কেন দরকার এই ডোমিসাইল সার্টিফিকেট?
আসলে ডোমিসাইল সার্টিফিকেট প্রমাণ করে যে, আপনি দীর্ঘদিন ধরে কোন রাজ্যে বসবাস করছেন। এটি অনেক সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রে বাধ্যতামূলক ডকুমেন্ট। যেমন স্কলারশিপ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকরির আবেদন, ওবিসি বা অন্য যেকোনো ক্যাটাগরির সার্টিফিকেট তৈরি, সব জায়গায় সার্টিফিকেট দরকার পড়ে।
