উৎসবের মরসুমে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর সামনে আসলো। হ্যাঁ, দুর্গাপূজার আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অ্যাড-হক উৎসব বোনাস। নবান্নের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে সরকারি কর্মচারীরা ৬৮০০ টাকা পর্যন্ত বোনাস পাবে।
কবে মিলবে এই বোনাস?
রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। মুসলিম কর্মচারীদের ক্ষেত্রে ঈদ-উল ফিতরের আগে বোনাস দেওয়া হবে।
তবে অন্যান্য কর্মীরা ১৫ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে টাকা হাতে পাবে বলে জানানো হয়েছে। সরকার দাবি করছে, এর ফলে সরকারি কর্মচারীদের উৎসবের মরসুম আরো ভালো কাটবে।
কারা পাবে এই বোনাস?
যেমনটা জানা যাচ্ছে, এই বোনাস পেতে গেলে কর্মচারীদের কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, ৬ মাস ধারাবাহিক ভাবে চাকরিতে যুক্ত থাকতে হবে।
দ্বিতীয়ত, যারা সারা বছর কাজ করেননি, তারা প্রো-রাটা ভিত্তিতে বোনাস পাবে। তৃতীয়ত, দৈনিক মজুরি কিংবা চুক্তিভিত্তিক কর্মীরাও এবার বঞ্চিত হবে না। যদি বছরে অন্তত ১২০ দিন কাজ করে থাকে, তবে তারাও বোনাস পাবে।
বেতন সীমা নির্ধারণ
তবে এবার যোগ্যতার নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের ৩১ মার্চ অনুযায়ী কর্মচারীর বেসিক এবং ডিএ মিলিয়ে বেতন ৪৪,০০০ টাকার কম হতে হবে। কারোর ওইদিনের বেতন সীমার ওপরে থাকলেও যদি অন্তত ছয় মাস ধরে ৪৪,০০০ টাকার নীচে বেতন থাকে, তাহলেও তিনি বোনাস পাবে। অর্থাৎ, আগের তুলনায় এবার আরও বেশি কর্মীরা বোনাসের আওতায় আসবে বলে জানানো হয়েছে।
তবে গত বছর বোনাসের অংক ছিল মাত্র ৬০০০ টাকা। আর এবার তা বাড়িয়ে ৬৮০০ টাকা করা হয়েছে। পাশাপাশি গত বছর বেতন সীমা ছিল ৪২,০০০ টাকা এবং এবার তা বাড়িয়ে ৪৪,০০০ টাকা করা হয়েছে।
আরও পড়ুন: September Rule Change: ১ সেপ্টেম্বর থেকে বদলে গেল এই ৭ টি নিয়ম
শ্রমিকদের জন্যও সুখবর
উল্লেখ্য, শুধুমাত্র সরকারি কর্মচারী নয়, বরং শ্রমিক শ্রেণীর জন্যও দারুণ ঘোষণা করেছে নবান্ন। উত্তরবঙ্গের চাষী শ্রমিকরা এ বছর ২০% উৎসব বোনাস পাবে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স ও তরাই অঞ্চলের সমস্ত চা বাগানের শ্রমিকদের জন্য এই নিয়ম কার্যকর হবে।
জানা গিয়েছে, ১৫ সেপ্টেম্বরএর মধ্যে তাদের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাসও অনেকটাই বেড়েছে। আগে তারা ৯০০ টাকা পেত, আর এখন তারা পাবে ১১০০ টাকা করে।
