অ্যাকাউন্ট থাকলেই পাবেন, ৬ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বিরাট সুখবর। কারণ দেশের এই শীর্ষস্থানীয় সরকারি ব্যাংক এবার ঘোষণা করেছে বিরাট আর্থিক সুবিধা। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে যোগ্য গ্রাহকরা ৬ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবে। আর এই পদক্ষেপ মূলত গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নেওয়া হয়েছে।

কী এই ৬ লক্ষ টাকার সুবিধা?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই নতুন প্রকল্পের আওতায় মূলত গ্রাহকদের বিপুল পরিমাণে আর্থিক সুবিধা দেবে। তবে এই সুবিধা কয়েকটি ধরনের হতে পারে। যেমন বীমা পেমেন্ট বা কভারেজ, উন্নত সেভিংস রিটার্ন বা সুদের সুবিধা। এমনকি বিশেষ লোন স্কিম বা বিনিয়োগের সুবিধা। আর এর মূল লক্ষ্য হল গ্রাহকদের আর্থিকভাবে শক্তিশালী করে তোলা। 

কারা এই সুবিধা পাবে?

তবে সমস্ত গ্রাহকরা এই প্রকল্পের সুবিধা পাবে না। পিএনবি নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত দিয়েছে। যেগুলো পূরণ করলেই এই ৬ লক্ষ টাকার সুবিধা মিলবে। সেগুলি হল—

  • আবেদনকারীর অ্যাকাউন্ট অবশ্যই সেভিংস হতে হবে। 
  • আবেদনকারীর অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করতে হবে এবং সক্রিয় ট্রানজেকশন হিস্ট্রি থাকতে হবে।
  • আধার লিংকসহ সমস্ত আপডেট থাকতে হবে। অর্থাৎ কেওয়াইসি করা থাকতে হবে।
  • কিছু কিছু ক্ষেত্রে গ্রাহককেও আবেদন করতে হতে পারে।

মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এসএমএস, ইমেইল বা অফিসিয়াল নোটিফিকেশন মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেবে।

আবেদন কীভাবে করবেন?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অনলাইন বা অফলাইন, উভয় পদ্ধতিতে আবেদনের সুবিধা রেখেছে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে পিএনবির ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল বা মোবাইল অ্যাপে লগইন করতে হবে। এরপর সেখানে ৬ লক্ষ টাকার সুবিধার জন্য ডেডিকেটেড লিঙ্ক বা ব্যানার থাকবে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।

তবে অফলাইনে আবেদন করার জন্য নিকটবর্তী কোনও পিএনবির শাখায় যেতে হবে। এরপর ব্যাংকের প্রতিনিধির সঙ্গে কথা বলে আবেদন করা যাবে। সেখানে সঠিক আইডি প্রমাণ, অ্যাকাউন্টের ডিটেলস এবং অন্যান্য ডকুমেন্ট জমা দিতে হবে।

কেন এই সুবিধা গুরুত্বপূর্ণ?

উল্লেখ্য, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেকেই উচ্চ খরচ, মুদ্রাস্ফীতি বা আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আর এই ৬ লক্ষ টাকার সুবিধা অনেক গ্রাহককে অর্থনৈতিক নিশ্চয়তা দেবে। কারণ জরুরী সময় এই টাকা ব্যবহার করা যাবে। এই অর্থ শিক্ষা, স্বাস্থ্য, গৃহসংস্কার কিংবা ছোটখাটো ব্যবসাতেও বিনিয়োগ করা যাবে।

আরও পড়ুনঃ SBI ও PNB গ্রাহকরা ফ্রিতে পাবে ১ লক্ষ টাকা, অ্যাকাউন্ট থাকলেই জানুন

তবে আবেদন করার সময় অবশ্যই সুবিধা, শর্তাবলীগুলি মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে। আর কিছু সুবিধার জন্য নির্দিষ্ট সময় ধরে অ্যাকাউন্ট চালু রাখতে হবে বা লেনদেনের শর্ত পূরণ করতে হবে। এমনকি শুধুমাত্র পিএনবির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই তথ্য গ্রহণ করুন। কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নেবেন না।

Leave a Comment