SC, ST, OBC না! এবার জেনারেলরাও পাবে সংরক্ষণ, নতুন EWS সার্টিফিকেট চালু করছে রাজ্য

এতদিন যাবত পশ্চিমবঙ্গ সরকারের সংরক্ষণ মানে SC, ST এবং OBC-ই ছিল। তবে এবার জেনারেল ক্যাটাগরি সেই তালিকায় যুক্ত হল। হ্যাঁ, এবার জেনারেলরাও পাবে সংরক্ষণ। তাদের জন্য নতুন কাস্ট সার্টিফিকেট জারি করছে সরকার।

আসলে দীর্ঘদিন ধরে জেনারেল ক্যাটাগরির কিছু সাধারণ মানুষ সংরক্ষণের অভাবে দিন দিন পিছিয়ে পড়ছিল, তাদের জন্যই এবার কড়া পদক্ষেপ।

উল্লেখ্য, যেহেতু ওবিসি, এসসি এবং এসটি থেকে ইতিমধ্যে প্রচুর মানুষজন সংরক্ষণে অন্তর্ভুক্ত হয়েছে, তবে জেনারেল ক্যাটাগরির আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজন সরকারি সংরক্ষণের আওতায় ছিল না। আর এবার সেই সমস্ত পরিবারের আর্থিক দুর্দশা দূর করার জন্যই রাজ্য সরকারের  এই পদক্ষেপ। তবে এদেরকে রাখা হচ্ছে EWS ক্যাটাগরিতে, যাদের জন্য ১০% সংরক্ষণ থাকবে।

EWS সার্টিফিকেট কী?

EWS বা ইকনোমিকাল উইকার সেকশন হল দেশের এমন এক শ্রেণী, যাদের আয় এবং সম্পত্তি নির্দিষ্ট সীমার নিচে থাকলেও তারা কোনোরকম সংরক্ষিত তালিকায় নেই, বরং তারা জেনারেল। হ্যাঁ, সেই সমস্ত সাধারণ মানুষের জন্যই কেন্দ্র ও রাজ্য সরকার ১০% সংরক্ষণ বরাদ্দ করেছে এবার।

তবে চলতি বছরের জুলাই মাসে পশ্চিমবঙ্গ সরকার EWS নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে। আর সেখানে বলা হয়, এবার EWS-এ আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা হবে। পাশাপাশি অনলাইন ও অফলাইন, উভয়ভাবেই আবেদন করা যাবে। এমনকি সংশ্লিষ্ট জেলা শাসক ও মহকুমা শাসকদের যোগ্য প্রার্থীদের আবেদন নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে।

EWS সার্টিফিকেট পাওয়ার জন্য কী যোগ্যতা দরকার?

EWS সার্টিফিকেট নিতে গেলে অবশ্যই আবেদনকারীকে সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার কম হতে হবে। এমনকি এই আয়ের উৎস যেন বৈধ হয়ে থাকে। 

তবে আবেদনকারী বা তার পরিবারের যেন ৫ একরের কম জমি থাকে, পাশাপাশি ১০০০ স্কয়ার ফুটের কম বাসযোগ্য ফ্ল্যাট থাকে বা ২০০ গজের কম আবাসিক প্লট থাকে। 

আবেদন করবেন কীভাবে?

EWS সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হলে অনলাইন বা অফলাইন, দুটি পদ্ধতি চালু রয়েছে। যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করে নিতে পারবেন। আমরা দুটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি।

অনলাইনে আবেদন 

EWS সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে। তারপরে সেখানে গিয়ে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • হোমপেজে গিয়ে “New Application” অপশনটিতে ক্লিক করুন। 
  • এরপর প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ঠিকানা, আধার নম্বর ইত্যাদি দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
  • এরপর আবেদন সাবমিট করে দিন এবং রিসিপ্ট সংগ্রহ করে রাখুন।
  • যাচাই করার পর আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন বা অফিস থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারবেন।

অফলাইনে আবেদন প্রক্রিয়া 

EWS সার্টিফিকেটের জন্য অফলাইনে আবেদন করতে হলে বিডিও অফিস, এসডিও অফিস বা মহকুমা শাসকের দপ্তরে যেতে হবে। তারপর EWS সার্টিফিকেটের ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর আবেদন পত্রটি ভালো হবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: মহালয়ার আগেই ৬৮০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, বোনাসের ঘোষণা রাজ্য সরকারের

কী কী ডকুমেন্ট দরকার?

EWS সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র, জমির নথিপত্র, বাসিন্দার প্রমাণপত্র, আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং রেশন কার্ড জমা দিতে হয়।

Leave a Comment