দেশের অন্যতম প্রধান সরকারি ব্যাংক পিএনবি এবার তাদের গ্রাহকদের জন্য বিরাট খবর আনছে। আসন্ন অক্টোবর মাস থেকে কার্যকর হচ্ছে ব্যাংকের নতুন চার্জের তালিকা। পরিবর্তন হচ্ছে লকার ভাড়া থেকে শুরু করে স্ট্যান্ডিং ইন্সট্রাকশন ফেল, এমনকি নমিনেশন সার্ভিসের ক্ষেত্রেও। ফলে যারা পিএনবি-এর গ্রাহক, তাদের জন্য আগে থেকেই জেনে রাখা প্রয়োজন যে, কোন কোন পরিষেবায় পরিবর্তন আসছে।
বাড়ছে PNB-র লকার ভাড়ার খরচ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার সবথেকে বড় পরিবর্তন আনছে লকার ভাড়ায়। গ্রামীণ, সেমি-আর্বান, আর্বান কিংবা মেট্রো, প্রতিটি ক্যাটাগরির জন্য এবার আলাদা আলাদা ফি ধার্য করা হয়েছে। যেমন—
- ছোট লকারের ক্ষেত্রে গ্রামীন এলাকায় ১০০০ টাকা, সেমি আর্বান এলাকার ক্ষেত্রে ১২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা, আর আর্বান বা মেট্রো শহরের ক্ষেত্রে ২০০০ টাকা করা হয়েছে।
- মাঝারি লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় ২২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা, সেমি আর্বান এলাকায় ২৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা এবং মেট্রো এলাকায় ৩৫০০ টাকা থেকে বেড়ে ৪০০০ টাকা করা হচ্ছে।
- বড় লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় ২৫০০ টাকা থেকে বেড়ে ৪০০০ টাকা, সেমি আর্বান এলাকায় ৩০০০ টাকা থেকে বেড়ে ৫০০০ টাকা, আর্বান এলাকায় ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০০ টাকা এবং মেট্রো এলাকায় ৭০০০ টাকা করা হচ্ছে।
- খুব বড় লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় ৬০০০ টাকা, সেমি আর্বান এলাকার ক্ষেত্রে ৬০০০ থেকে বেড়ে ৭০০০ টাকা, আর্বান এলাকায় ৮০০০ থেকে বাড়িয়ে ৮৫০০ টাকা এবং মেট্রো এলাকায় ৯০০০ টাকা করা হচ্ছে।
- অতিরিক্ত বড় লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় ১০,০০০ টাকা, সেমি-আর্বান এলাকার ক্ষেত্রে ১০,৫০০ টাকা, আর্বান এলাকার ক্ষেত্রে ১১,০০০ টাকা এবং মেট্রো এলাকার ক্ষেত্রে ১২,০০০ টাকা করা হচ্ছে।
PNB-র লকার ইস্যু ফি
তবে হ্যাঁ, লকার কেনার সময় এককালীন রেজিস্ট্রেন ফি’তেও এবার পরিবর্তন আনা হচ্ছে। গ্রামীণ ও সেমি আর্বান এলাকার ক্ষেত্রে ২০০ টাকা, আর্বান ও মেট্রো এলাকার ভিতরে ছোট ও মাঝারি লকারের ক্ষেত্রে ৫০০ টাকা এবং বড় ও খুব বড় বা অতিরিক্ত বড় লকারের ক্ষেত্রে ১০০০ টাকা করা হচ্ছে।
PNB-র স্ট্যান্ডিং ইন্সট্রাকশন ফেল
প্রসঙ্গত, আগে প্রতিটি ফেল হওয়া লেনদেনের জন্য ১০০ টাকা করে চার্জ কাটা হত। আর এখন থেকে পুরো মাসে যতবার লেনদেন ফেল হোক না কেন, একবারে ১০০ টাকা এবং তার সঙ্গে জিএসটি ধার্য করা হবে। কিন্তু টার্ম লোন বা রেকারিং ডিপোজিটের মতো ক্ষেত্রে সর্বাধিক তিনবার ফেল হওয়ার অনুমতি দেওয়া হতে পারে।
অন্যদিকে স্টক পেমেন্ট চার্জ একবার চেক করতে হলে আগের মতো ১০০ টাকা থাকছে। কিন্তু তিনবার বা তার বেশি চেক করলে ৩০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা করা হয়েছে।
আরও পড়ুনঃ Primary Teacher Promotion: প্রাইমারি শিক্ষকদের সোনায় সোহাগা, আসছে প্রোমোশনের নয়া নিয়ম
PNB-র নমিনেশন সার্ভিস
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে প্রথমবার নমিনেশন করায় কোনওরকম খরচ লাগবে না। কিন্তু নমিনি পরিবর্তনের ক্ষেত্রে ১০০ টাকা করে ফি দিতে হবে। তবে নমিনের মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট জমা দিলে বিনামূল্যে পরিবর্তন হয়ে যাবে।
