পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে রেশন কার্ডের (Ration Card) গুরুত্ব আর নতুন করে বলার কিছু নেই। এটি শুধুমাত্র সরকারি খাদ্যশস্য পাওয়ার জন্য নয়, বরং ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবেো ভূমিকা পালন করে। তবে সরকারের নিয়ম না মানার কারণে ইতিমধ্যেই বহু কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আর এবার নতুন নিয়ম অনুযায়ী যারা নিয়মিত রেশন তুলবেন না, তাদের রেশন কার্ডও বাতিল করে দেওয়া হবে।
ছয় মাস ব্যবহার না করলেই বাতিল কার্ড
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর জানিয়ে দিয়েছে, এখন থেকে যদি টানা ছয় মাস রেশন না তোলেন, তাহলে কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আগে এই সময় ছিল ২ মাস। তবে ১১ আগস্ট, ২০২৫-এ খাদ্য দপ্তর একটি সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করেছে।
আর সেখানে বলা হয়েছে, ছয় মাসের জন্য রেশন না নিলেই কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। নিষ্ক্রিয় কার্ড তিন মাসের মধ্যে আবার পুনরায় চালু করা যাবে। তবে যদি তিন মাসের মধ্যে পুনরায় চালু না করেন, তাহলে সেই কার্ড সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে।
নিষ্ক্রিয় কার্ড চালু করার পদ্ধতি
যদি আপনার কার্ডটি বন্ধ হয়ে যায়, তাহলে তা আবার চালু করার জন্য অবশ্যই ই-কেওয়াইসি করতে হবে। আর এটি সম্পূর্ণ আধার বায়োমেট্রিকের মাধ্যমেই হবে। তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলেই সেই কার্ড সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। আর কোনওভাবেই নতুন রেশন কার্ড বানাতে পারবেন না।
রেশন ব্যবস্থায় সরকারের বিরাট পদক্ষেপ
সরকার চাইছে, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা। পাশাপাশি অব্যবহৃত কার্ডের নিয়ন্ত্রণ করা, সাধারণ মানুষকে সুবিধা দেওয়া। উল্লেখ্য, গত বছর পর্যন্ত কার্ড নিষ্ক্রিয় করার সময়সীমা দেওয়া হয়েছিল ২ মাস। তবে এবার ৬ মাস করার ফলে গ্রাহকরা কিছুটা হলেও স্বস্তি পাবে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ কয়েকদিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে ৬৮০০ টাকা, বোনাসের ঘোষণা করল রাজ্য সরকার
তবে নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা এখন সাময়িকভাবে কার্ড নিষ্ক্রিয় হওয়ার আগে সতর্ক থাকতে পারেন। কিন্তু অনেক সময় কার্ড ব্যবহার করতে গেলে কার্ড নিষ্ক্রিয়তার খবর জানা যায়, যা আরও ঝামেলা সৃষ্টি করে। তার জন্য গ্রাহকদের ফোন বা এসএমএস মারফৎ আগেভাগেই জানিয়ে দেওয়া হবে খাদ্য দপ্তরের তরফ থেকে।
