SIR Update: স্বাস্থ্য সাথী দিয়ে কাজ হবে না, লাগবে এই ডকুমেন্ট! বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

SIR Swasthya Sathi: ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নয়া মোড়। পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাব খারিজ করে দিয়েছেন নির্বাচন কমিশন। আসলে রাজ্য সরকার চেয়েছিল, স্বাস্থ্য সাথী কার্ড এবং রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে মেনে নিতে। তবে কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে গেলে কিংবা সংশোধন করতে গেলে অবশ্যই নির্দিষ্ট নথি ব্যবহার করতে হবে। স্বাস্থ্য সাথী কার্ডকে প্রমান্য নথি হিসেবে গণ্য করা হবে না।

ঘটনার সূত্রপাত কীভাবে?

রাজ্য সরকার যুক্তি দিয়েছিল যে, স্বাস্থ্য সাথী কার্ড ইস্যু করা হয় কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই। তাই ভোটার পরিচয়পত্র হিসেবে সেটিকে ব্যবহার করলে গ্রামীণ এলাকার মানুষ প্রচুর পরিমাণে উপকৃত হবেন। এমনকি সংশোধনের কাজও সহজ হবে। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই প্রস্তাবকে খারিজ করে দিল।

কমিশন মনে করছে, সারা দেশে পরিচয়পত্রের জন্য একটাই অভিন্ন নিয়ম চালু রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম করলে অন্যান্য রাজ্যগুলি দাবি তুলতে পারে। এমনকি গোটা প্রক্রিয়া জটিল হয়ে উঠবে। তাই শুধুমাত্র কমিশন নির্ধারিত নথিগুলিই গ্রহণযোগ্য।

কোন ডকুমেন্ট গ্রহণ করা হবে?

বর্তমানে যে সমস্ত নথি পরিচয়ের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল- 

  • ভোটার আইডি কার্ড,
  • আধার কার্ড
  • পাসপোর্ট,
  • ড্রাইভিং লাইসেন্স,
  • প্যান কার্ড,
  • ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের পাস বইয়ের ছবি এবং 
  • আরও মোট ১২ ধরনের ডকুমেন্ট। 

আরও পড়ুনঃ আজ থেকেই শুরু বাংলায় SIR, এবার কী করতে হবে জানুন

আগামীতে কী হবে?

এদিকে কমিশন শুধুমাত্র প্রস্তাব খারিজ করেই থেমে থাকেনি, বরং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সঠিকভাবে চলছে কিনা, তার জন্য তদারকিও করছে। এমনকি এর জন্য ১৮ সেপ্টেম্বর রাজ্যে একটি দল আসবে। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলটি ২০০২ সালের ভোটার তালিকা এবং ২০২৪ সালের চূড়ান্ত তালিকা মিলিয়ে দেখবে। পাশাপাশি নতুন ভোট কেন্দ্রগুলিও তাঁরা পরিদর্শন করবে বলে খবর।

ফলত এক কথা বলা চলে যে, পশ্চিমবঙ্গের ভোটারদের আর স্বাস্থ্য সাথী কার্ড কিংবা রেশন কার্ড দেখিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা কিংবা সংশোধন করা যাবে না। নাগরিকের জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে কমিশন নির্ধারিত পরিচয়পত্র। তাই অবশ্যই এই ডকুমেন্টগুলি সঙ্গে রাখুন।

Leave a Comment