DA মামলার শুনানির আগেই সুখবর! সরকারি কর্মীদের বহুদিনের দাবি মেনে নিল সরকার

ডিএ মামলার শুনানির আগেই বিরাট সুখবর আসলো নবান্ন থেকে। সুপ্রিম কোর্টে সোমবার ডিএ মামলা ওঠার কথা থাকলেও তার আগেই রাজ্য সরকারের সিদ্ধান্তে বিরাট খুশি সরকারি কর্মচারীরা। বহুদিনের দাবি এবার পূরণ করেছে নবান্ন। কিন্তু কী ঘোষণা করা হল?

কী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার?

প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীরা এবার খুব সহজেই তাদের স্যালারি অ্যাকাউন্ট এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারবে। এর জন্য সরকারি কর্মচারীদের শুধুমাত্র একটি অপশন ফর্ম পূরণ করতে হবে এবং সেটি অফিসের প্রধানের কাছে জমা দিতে হবে।

যদি কর্মীর লোন না থাকে, তাহলে কোনো নো অবজেকশন সার্টিফিকেট লাগবে না। আর যদি লোন থাকে, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংক থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। তবে হ্যাঁ, সাধারণত প্রতি তিন বছরে একবার করে স্যালারি এখন বদলানো যাবে। কিন্তু যদি কর্মীর পোস্টিং বা বাড়ি সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে ১০ কিলোমিটারের বেশি হয়, তাহলে সে এই নিয়মের আওতায় পড়বে না।

সরকারি কর্মচারীরা কী বলছে?

নবান্নের এই সিদ্ধান্তকে ঘিরে অনেক কর্মচারীর মুখে হাসি ফুটেছে। তাঁরা বলছেন, বহুদিন ধরেই এই ধরনের সুযোগ চেয়ে আসছিলেন। এবার সেই দাবি পূরণ হওয়াতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁরা।

এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, সরকারি কর্মচারীরা চাইলে তাদের স্যালারি অ্যাকাউন্ট অন্য ব্যাংকে হস্তান্তর করে নিতে পারে। লোন থাকলে এনওসি (NOC) লাগবে। লোন না থাকলে শুধুমাত্র ফর্ম দিলেই চলবে। সাধারণত তিন বছরে একবার করে পরিবর্তন করা যাবে। তবে দূরত্ব বেশি হলে ব্যতিক্রম।

আরও পড়ুন: SSC-র অযোগ্য তালিকা নিয়ে হাইকোর্টে মামলা, কারা করল এই মামলা?

কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?

আসলে অনেক কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা, যখন তাদের পোস্টিং বদলে যেত বা ব্যাংকের শাখা বাড়ি থেকে দূরে থাকত, তখন স্যালারি অ্যাকাউন্ট বদলানো যেত না। আর এবার সেই সুবিধা পাওয়াই লক্ষ লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

এমনকি যারা এখনো পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ’র অপেক্ষায় রয়েছেন, তাদের জন্যও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment