বাড়ি বসেই হবে মোটা অঙ্কের টাকা আয়, স্টুডেন্টদের জন্য ইনকামের সেরা ৫ উপায়

কলেজে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের নিজের পড়াশোনার খরচ চালানো দুষ্কর হয়ে পড়ে। অনেকে পুরোপুরি বাবা-মায়ের উপর নির্ভর করতে চায় না। তারা নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সামান্য উপার্জনও করতে চায়। আর আজকের দিনে দাঁড়িয়ে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ডিগ্রি নয়, বরং অভিজ্ঞতাও দরকার রয়েছে। 

তাই পড়াশোনার পাশাপাশি যদি পার্ট টাইম কিছু কাজ করতে চান, তাহলে একদিকে যেমন অভিজ্ঞতা বাড়বে, তেমনই খরচের জোগানও হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক, শিক্ষার্থীদের জন্য সেরা কিছু কাজের বিকল্প।

অনলাইনে টিউশন পড়ানো

যাদের পড়ানোর দক্ষতা রয়েছে, তারা অনলাইনে টিউশনি পড়ানো শুরু করতে পারেন। এখন এমন বহু প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে সাইনআপ করে সহজেই পড়ানো যায়। এতে প্রতি ঘন্টায় ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় করা যায়। এক্ষেত্রে নিজের জ্ঞানও ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে, আবার অন্যদের সহযোগিতা করা যায়। সাথে মোটা অংকের টাকাও পাওয়া যায়।

ডেটা এন্ট্রি কাজ

যারা কম্পিউটারে কাজ করতে ভালোবাসেন বা কাজ জানেন, তারা ডেটা এন্ট্রির কাজ করতে পারেন। বিভিন্ন কোম্পানির তথ্য সংগ্রহ করে ডেটা সিটে সঠিকভাবে সাজানো হল এই কাজ। দ্বাদশ শ্রেণি পাস করার পর থেকেই এই কাজ সহজেই পাওয়া যায়। পড়াশোনা সঙ্গে তাল মিলিয়ে অনায়াসে এই কাজ করা যায়।

কনটেন্ট রাইটিং

যারা একটু লেখালেখি পছন্দ করেন, তাদের জন্য এটি চমৎকার বিকল্প হতে পারে। বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইট ব্লগ বা সোশ্যাল মিডিয়ার জন্য শিক্ষার্থীদেরকে লেখক হিসেবে নিয়োগ করে। এখানে পড়াশোনার ফাঁকে কাজ করা যায়। এই কাজ করলে মাসে মোটামুটি ৫ থেকে ৮ হাজার টাকা হামেশাই করা যায়। পাশাপাশি লেখার দক্ষতাও উন্নত হয়।

রিসেপশনিস্টের কাজ

হোটেল, হাসপাতাল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান অতিথি সামলানো বা নাম নথিভুক্ত করা কিংবা সামনের ডেস্কে বসে কাজ করার জন্য শিক্ষার্থীদেরকে নিয়োগ করে। এমনকি এখানে পার্ট-টাইম হিসেবে নিয়োগ করা হয়। এর জন্য বিশেষ কোনো ডিগ্রিও দরকার হয় না। তাই এই কাজও যোগ দিয়ে মোটা অংকের টাকা আয় করতে পারেন।

আরও পড়ুনঃ নতুন ৫০০ টাকার নোট আনছে RBI! পুরনোগুলি কি তাহলে বাদ? জেনে নিন

স্কিল ডেভেলপমেন্ট করে উপার্জন

বর্তমান দিনে দাঁড়িয়ে স্কিল সবথেকে বড় সম্পদ বলা চলে। ফটোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কিংবা ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এমনকি অ্যানিমেশন, সবকিছুই এখন আয়ের রাস্তা। ছয় মাস থেকে এক বছর সময় নিয়ে একটু কাজ শিখে নিলে পড়াশোনার পাশাপাশি ভালো এখান থেকেও ভালো পরিমাণে ইনকাম করা যায়।

Leave a Comment