নতুন ৫০০ টাকার নোট আনছে RBI! পুরনোগুলি কি তাহলে বাদ? জেনে নিন

ভারতীয় রিজার্ভ ব্যাংক আবারও নতুন ৫০০ টাকার নোট চালু করতে চলেছে। হ্যাঁ, এবার শীঘ্রই বাজারে আসছে নতুন সিরিজের ৫০০ টাকার নোট। ২০১৬ সালের নোটবন্দির সময় চালু হওয়া বর্তমান ৫০০ টাকা নোটের পর আবারও আসছে উন্নত সংস্করণ। ফলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সবার এই বিষয়টি জেনে নেওয়া জরুরি।

কেন নিয়ে আসা হচ্ছে ৫০০ টাকার নোট?

আসলে আরবিআই নিয়মিত নোটের নকশা ও নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তন করে। আর এর মূল উদ্দেশ্য হল নকল নোট রোখা। আধুনিক প্রযুক্তি প্রয়োগ নোটের আয়ুষ্কাল বাড়ানো এবং নকশায় আধুনিকতা ফুটিয়ে তোলা। তাই নতুন ৫০০ টাকার নোটে সেই ধারাবাহিকতার অংশ বলা যায়। বিশেষজ্ঞরা মনে করছে, সাম্প্রতিক বছরগুলিতে নকল নোটের ধারা রুখতে এই ধরনের আপডেট জরুরী।

নতুন ৫০০ টাকার নোটের বৈশিষ্ট্য

রিজার্ভ ব্যাংক এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। তবে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, এবার মাইক্রো লেটারিং হয়তো খুব ছোট ছোট অক্ষরে লেখা থাকবে। পাশাপাশি আলো বদলে হয়তো রং পরিবর্তন হতে পারে। এমনকি উন্নত ওয়াটারমার্ক থাকবে। ল্যাটেন্ট ইমেজ ফিচার থাকতে পারে আর দৃষ্টিহীনদের জন্য আরও স্পষ্ট ট্যাকটাইল মার্কিং থাকতে পারে।

নকশায় কী কী বদলে আসবে?

যেমনটা অনুমান করা হচ্ছে, রং-এ খুব পরিবর্তন না আসলেও ধূসর আভা বজায় থাকবে। আর ব্যাকগ্রাউন্ড মোটিভে আসতে পারে কোনও ঐতিহাসিক কিংবা প্রযুক্তিগত থিম। এদিকে লেখা ও ফন্ট আরও পরিষ্কার ও পাঠযোগ্য হতে পারে। পাশাপাশি আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের ছোঁয়াও থাকবে। 

সাধারণ মানুষের লেনদেনে কি প্রভাব পড়বে?

প্রসঙ্গত, পুরনো ৫০০ টাকার নোটও চালু থাকবে। অর্থাৎ দুই ধরনের নোট একসঙ্গে ব্যবহার করা যাবে। ব্যাংক, এটিএম মেশিনে নতুন নোট চেনার জন্য আবার আলাদা সফটওয়্যারে ব্যবহার করা হতে পারে। তবে সাধারণ মানুষের লেনদেনের সেরকম কোনও প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে।

আসলে এখনকার নোটে থাকা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েও নকল নোট বাজারে প্রবেশ করছে। নতুন নোটে যে প্রযুক্তি যুক্ত হচ্ছে, তা নকলকারীদের জন্য আরও চ্যালেঞ্জ হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। আর একই সঙ্গে সাধারণ মানুষ সহজেই চোখে হাত বুলিয়ে এই নকল নোট চিহ্নিত করতে পারবে। 

আরও পড়ুনঃ Lakshmir Bhandar: পুজোর আগেই ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

কবে আসছে এই নোট বাজারে?

যদিও রিজার্ভ ব্যাংক এখনও অফিসিয়াল ভাবে কিছু ঘোষণা করেনি। তবে সূত্র মারফৎ খবর, কয়েকটি মুদ্রণকেন্দ্র ইতিমধ্যে এই নোট ছাপিয়ে দেওয়া শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো প্রথম ব্যাংকের মাধ্যমে এই নোট বাজারে ছাড়া হতে পারে। আর প্রথমে শহর অঞ্চলে, তারপর ধাপে ধাপে গ্রামীণ অঞ্চলে এই নোট ছড়িয়ে দেওয়া হবে।

Leave a Comment