বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সকলেই অনলাইন পেমেন্টের উপরে নির্ভরশীল। কখনো ফোনপে, কখনও গুগল পে বা পেটিএম দিয়ে পেমেন্ট করি। তবে যত ডিজিটাল লেনদেন বাড়ছে, ততই বাড়ছে সাইবার ক্রাইম ও অভিযোগ। আর এই পরিস্থিতি সামলাতে এবার ভারতীয় রিজার্ভ ব্যাংক নতুন নিয়ম চালু করছে, যা কার্যকর হচ্ছে আজ থেকেই।
কী এই নতুন নিয়ম?
ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার পেমেন্ট অ্যাগ্রিগেটর চালু করছে। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এই অ্যাগ্রিগেটর কোম্পানিগুলি সাথে মূলত সেতুর মতো কাজ করবে। ধরুন, আপনি কোনও অনলাইন শপিং সাইটে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করে টাকা দিলেন। এবার সেই টাকা সরাসরি দোকানদারের অ্যাকাউন্টে না গিয়ে প্রথমে তা পেমেন্ট অ্যাগ্রিগেটর কোম্পানির মাধ্যমে যাবে। যেমন পেটিএম, ফোনপে ইত্যাদি। তারাই টাকাটি ব্যবসায়ীর অ্যাকাউন্টে পৌঁছে দেবে।
কেন এই নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাংক?
আসলে ডিজিটাল লেনদেনের ব্যাপক বৃদ্ধির সঙ্গে গ্রাহকরা প্রতারণা আর টাকা আটকে যাওয়ার সমস্যা পড়ছিলেন। আর সেই কারণে অভিযোগ দিনের পর দিন বাড়ছিল। তাই গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বচ্ছতা আনার জন্যই নতুন নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক।
আর এই নতুন নিয়মের মূল লক্ষ্য হল, অনলাইন লেনদেনকে আরও সুরক্ষিত করে তোলা। পাশাপাশি গ্রাহকের টাকা ও ব্যক্তিগত তথ্যর সুরক্ষা রাখা। পেমেন্ট কোম্পানির কাজকর্মে স্বচ্ছতা নিয়ে আসা এবং প্রতারণা ও ঝামেলা কমানো।
কী কী নতুন নিয়ম চালু হচ্ছে?
বাধ্যতামূলক ডিসপিউট রেজোলিউশন পলিসি
প্রথমত, এখন থেকে প্রতিটি পেমেন্ট অ্যাগ্রিগেটরকে নিজস্ব বিতর্ক সমাধান নীতি তৈরি করতে হবে, যা কিনা বোর্ড অফ ডিরেক্টরে অনুমোদন নিয়েই করতে হবে। আর সেখানে কতদিনে টাকা ফেরত আসবে, কত গ্রাহক ক্ষতিপূরণ পাবে, সবকিছু স্পষ্টভাবে লিখিত থাকবে।
নতুন কোম্পানির জন্য শর্ত
পেমেন্ট অ্যাগ্রিগেটর হতে চাইলে শুরুতেই কোম্পানিগুলির ন্যূনতম সম্পদ থাকতে হবে মোটামুটি ১৫ কোটি। তিন বছর কাজ চালানোর পর তা বেড়ে ২৫ কোটি টাকা হতে হবে। এর ফলে কেবলমাত্র আর্থিকভাবে শক্তিশালী কোম্পানিগুলি ব্যবসায় আসতে পারবে।
নন ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরবিআই-এর অনুমতি
এবার ব্যাংকগুলিকে আলাদা অনুমতি নিতে হবে না। কিন্তু অন্যান্য সংস্থাগুলিকে রিজার্ভ ব্যাংকের লাইসেন্স পেতে হবে। যদি কোম্পানিটি আগে থেকে SEBI বা IRDAI-এর মতো কোনো নিয়ন্ত্রক সংস্থার আওতায় থাকে, তাহলে তাদের ৪৫ দিনের মধ্যেই এনওসি দিতে হবে।
আরও পড়ুনঃ Ration Card: এই মাসেই বাতিল হবে লক্ষ লক্ষ রেশন কার্ড, আপনি তালিকায় আছেন কিনা দেখুন
গ্রাহকদের কী লাভ হবে?
নতুন নিয়ম চালু হওয়ার ফলে ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের আস্থা আরো বাড়বে। পাশাপাশি প্রতারণা ও টাকা ফেরতের সমস্যা কমবে। এমনকি রিফান্ড প্রক্রিয়া আরো দ্রুত ও স্বচ্ছভাবে হবে। আর বাজারে কেবলমাত্র শক্তিশালী ও নির্ভরযোগ্য কোম্পানিগুলি টিকে থাকবে।
