২২ সেপ্টেম্বর থেকে দেশে নতুন হারে জিএসটি কার্যকর হচ্ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিরাট প্রভাব ফেলবে। নতুন নিয়মে পুরনো চারটি কর কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে আর নতুন দুটি প্রধান কর স্ল্যাব চালু করা হয়েছে। সেগুলি হল ৫% এবং ১৮%। এছাড়া কিছু বিলাসবহুল এবং ক্ষতিকারক পণ্যের উপ জিএসটি ৪০% করা হয়েছে। এই পরিবর্তনের মূল লক্ষ্য হল- কর ব্যবস্থাকে সহজ করা, পাশাপাশি ক্রয় ক্ষমতা বাড়ানো এবং অর্থনীতিকে চাঙ্গা করে তোলা।
কোন কোন জিনিসের দাম কমছে?
গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র- সাবান, শ্যাম্পু, টুথপেস্ট থেকে শুরু করে চুলের তেল, এমনকি দৈনন্দিন ব্যবহারে যে সমস্ত জিনিস লাগে, সেগুলির উপর জিএসটি ১২% থেকে কমিয়ে এবার ৫% করা হচ্ছে। ফলে সাধারণ মানুষের জন্য এই সমস্ত জিনিসের দাম অনেকটাই সাশ্রয়ী হবে।
ইলেকট্রনিক্স- এয়ারকন্ডিশনার থেকে শুরু করে টেলিভিশন বা অন্যান্য ইলেকট্রনিক্সের উপর এবার জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হচ্ছে। এর ফলে বড় খরচের জিনিসপত্র কেনা অনেকটাই সহজ হবে।
স্বাস্থ্য এবং বীমা- জীবন ও স্বাস্থ্য বীমার প্রিমিয়াম এবার জিএসটির বাইরে রাখা হয়েছে। তবে চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি ১৮% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
যানবাহন- ছোট গাড়ি অর্থাৎ পেট্রোলের ক্ষেত্রে ১২০০ সিসি এবং ডিজেলের ক্ষেত্রে ১৫০০ সিসি পর্যন্ত গাড়ি এবং ৩৫০ সিসির নীচে মোটরবাইকের উপর জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে। এর পাশাপাশি বাস, ট্রাক বা গাড়ির যন্ত্রাংশে করের হার ১৮% রাখা হয়েছে।
হোটেল এবং পরিষেবা- প্রতি রাত ৭৫০০ হাজার টাকার কম ভাড়ার হোটেলগুলোতে এবার জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে এবং জিম, সেলুন বা অন্যান্য পরিষেবাতেও কর অনেকটাই কমানো হয়েছে। সেখানে ১৮% থেকে ৫% নিয়ে আসা হয়েছে।
কোন কোন জিনিসের দাম বাড়ছে?
ডিমেরিট পণ্য- তামাকজাত দ্রব্য যেমন পান মশলা, গুটকা, চিনিযুক্ত দ্রব্যম সিগারেটের উপর এবার ৪০% জিএসটি ধার্য করা হয়েছে এবং অতিরিক্ত ক্ষতিপূরণ সেস বসানো হয়েছে।
বিলাসবহুল গাড়ি- ১৫০০ সিসির বেশি ইঞ্জিনের বড় গাড়ি বা ৪ মিটারের থেকে লম্বা SUV এর উপর এবার জিএসটি ৪০% ধার্য করা হয়েছে।
জুয়া এবং ক্যাসিনো- বাজি কিংবা ক্যাসিনো বা অনলাইন মানি গেমের উপর জিএসটির হার ২৮% থেকে ৪০% করা হয়েছে।
আরও পড়ুনঃ ১ টাও কাগজ লাগবে না! এইভাবে ১০ থেকে ৫০ হাজার টাকা লোন পান Google Pay থেকে
ব্যবসায়ীদের জন্য নির্দেশ
তবে ২২ সেপ্টেম্বরের আগে ব্যবসায়ীদের তাদের সিস্টেমে পণ্যের দাম এবং হিসাব নতুন জিএসটি হারের সাথে আপডেট করতে হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সরকার জিএসটি ২.০-এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরো সহজ করেছে এবং দ্রুত রিফান্ড দেওয়ার মতো সংস্কারও চালু করেছে।
