Google Pay Loan: ১ টাও কাগজ লাগবে না! এইভাবে ১০ থেকে ৫০ হাজার টাকা লোন পান Google Pay থেকে

বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের যুগে ক্যাশ টাকার কারবার অনেকটাই কমে গিয়েছে। সবাই এখন অনলাইনের উপর ভরসা করে। হ্যাঁ, Google Pay থেকে শুরু করে Phonepe, Paytm, কতকিছু রয়েছে। তবে অনেক সময় পেমেন্ট করার সময় দেখা যায় যে অ্যাকাউন্টে ব্যালেন্স নেই। তখনই মানুষ পরে বিপাকে।

তবে ব্যাংকে গিয়ে লোন নেওয়া মানেই কাগজপত্র জমা দেওয়া, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো, সময় অপচয়, দিনের পর দিন অপেক্ষা, এক কথায় ঝামেলা। তবে সেই সমস্যার সমাধান করেছে Google Pay। এখন আপনি ঘরে বসেই Google Pay এর মাধ্যমে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পাবেন। কীভাবে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

কী এই Google Pay-এর লোন 

বলে রাখি, Google Pay এখন শুধুমাত্র টাকা পাঠানো বা বিল পেমেন্ট করার অ্যাপ হিসেবে কাজ করে না, বরং এটি লোন দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখে। হ্যাঁ, বিভিন্ন রকম এনবিএফসি সংস্থাগুলি এখন Google Pay ও ব্যাংকের সঙ্গে চুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের খুব সহজে লোন পাওয়ার সুবিধা করে দিচ্ছে।

সবথেকে বড় ব্যাপার, এই পরিষেবার মাধ্যমে আপনি আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে খুব দ্রুত লোনের জন্য আবেদন করতে পারবেন। আর গোটা প্রক্রিয়া ১০০% ডিজিটালি, কোনোরকম পেপার লাগবে না।

কত টাকা লোন পাওয়া যায়?

যেমনটা জানা যাচ্ছে, আপনি খুব সহজেই ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারেন Google Pay এর মাধ্যমে। তবে আপনার লোন নির্ভর করবে সিভিল স্কোরের উপর। পাশাপাশি ইনকাম এবং Google Pay ব্যবহারের হিস্টোরিও কাজে লাগবে।

কী যোগ্যতা লাগে?

এই লোনের জন্য আবেদন করতে হলে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হয়। প্রথমত, আপনাকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, ২১ বছর থেকে ৫৭ বছর বয়স হতে হবে। তৃতীয়ত, নিয়মিত আয়ের উৎস থাকতে হবে, চাকরি কিংবা ব্যবসা করলে হবে। পাশাপাশি Google Pay অ্যাকাউন্ট দরকার এবং ইউপিআই আইডি অ্যাকটিভ থাকা চাই। এমনকি সিভিল স্কোর কমপক্ষে ৬০০ হতে হবে। আর স্থায়ী ঠিকানা ও বৈধ প্রমাণপত্র থাকতে হবে।

কী কী ডকুমেন্ট লাগে?

Google Pay থেকে লোন নিতে গেলে আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নম্বর যা Google Pay এর সঙ্গে লিঙ্ক রয়েছে, সেটি লাগবে।

সুদের হার কী রয়েছে?

Google Pay লোনের ক্ষেত্রে মোটামুটি বার্ষিক ১১% থেকে ২৪% সুদ দিতে হতে পারে। তবে এটি নির্ভর করবে আপনার সিভিলে স্কোর, ব্যাংকিং হিস্ট্রি এবং ইনকাম স্ট্যাটাসের উপরে। ধরুন, আপনি ৩০,০০০ টাকা লোন নিলেন। সেক্ষেত্রে সুদের হার ১৫% ধরা হল এবং ১২ মাসের মেয়াদে লোন নিলেন। এর ফলে আপনার ইএমআই দিতে হবে প্রতি মাসে ২৭১০ টাকা করে। 

আরও পড়ুনঃ প্রতি মাসে মিলবে ১১,৪০০ টাকা, LIC-র এই স্কিম সম্পর্কে অনেকেই জানেনা

কীভাবে Google Pay লোনের জন্য আবেদন করবেন?

Google Pay থেকে লোন নেওয়ার জন্য নিম্নলিখিত ধাপে আবেদন করতে হয়—

  • প্রথমে আপনার মোবাইলে Google Pay অ্যাপটিকে আপডেট করতে হবে। 
  • এরপর অ্যাপ স্ক্রোল করে “Google Pay Personal Loan” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এখানে ক্লিক করলে আপনি কিছু ব্যক্তিগত তথ্য দিতে পারবেন। সেখানে নাম, জন্ম তারিখ, ঠিকানা, প্যান কার্ড, আধার কার্ড, সমস্ত তথ্য দিতে হবে।
  • এরপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন এবং সময়সীমা বেছে নিতে পারবেন।
  • এরপর আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
  • সাবমিট করে দিলে কিছুক্ষণের মধ্যেই আপনার লোন অনুমোদিত হয়ে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।

এক্ষেত্রে জানিয়ে রাখি, এই লোন কিন্তু সবার জন্য নয়, শুধুমাত্র যাদের সিভিল স্কোর বেশি এবং Google Pay নিয়মিত ব্যবহার করে, পাশাপাশি ব্যাংকে মোটামুটি টাকা রাখে এবং স্থায়ী আয় রয়েছে, তারাই একমাত্র এই লোনের জন্য আবেদন করতে পারবে।

Leave a Comment