আজ আমরা এমন একটি মিড ক্যাপ ফান্ডের কথা বলব, যেখানে ২০ বছর আগে ১ লক্ষ টাকা রাখলে আজ ৩০ লক্ষ টাকায় পরিণত হতো। স্টক মার্কেটে যারা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে চান, তাদের জন্য দারুন সুখবর। কারণ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড সবারই পছন্দের জায়গা। আর এই ধরনের ফান্ডে ঝুঁকি যেমন কিছুটা বেশি থাকে, তেমনই সঠিক সময় বিনিয়োগ করলেও মোটা অঙ্কের রিটার্ন আসে।
কী দেখে ফান্ড বাছেন বিনিয়োগকারীরা?
বিনিয়োগের আগে বেশিরভাগ মানুষ প্রথমে খোঁজেন যে ফান্ডটিতে অতীতে কেমন রিটার্ন এসেছে, ফান্ড ম্যানেজারের সুনাম এবং ফান্ড হাউসের বিশ্বাসযোগ্যতা। আর এগুলি থেকেই প্রাথমিক ধারণা পাওয়া যায় যে ফান্ডটি কতটা পরিমাণে রিটার্ন দিতে পারে। তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, স্বল্প মেয়াদে অনেক সময় রিটার্ন নাও আসতে পারে। তবে দীর্ঘ মেয়াদে চক্রবৃদ্ধির সুদের হারে মোটা অংকের রিটার্ন আসে।
কোন ফান্ডের কথা বলছি আমরা?
আসলে আমরা কথা বলছি ICICI প্রুডেনশিয়াল মিড ক্যাপ ফান্ড নিয়ে। ২০০৪ সালের ২৮ অক্টোবর এই ফান্ডটি চালু হয়েছিল। আর আজ এর আওতায় আন্ডার ম্যানেজমেন্ট দাঁড়িয়েছে প্রায় ৬৬৫৪ কোটি টাকা। ২০ বছরে এই ফান্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, কীভাবে ছোট বিনিয়োগ থেকেই বিশাল অংকের টাকা পরিণত করা যায়।
দেখে নিন হিসাব
- যদি কেউ এই ফান্ডে ১ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করত, তাহলে আজ সে ১,০১,০২০ টাকার রিটার্ন পেত। কারণ স্বল্প মেয়াদে রিটার্ন কম। সেক্ষেত্রে মোটামুটি ১% রিটার্ন আসতো।
- যদি কেউ ৩ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করত, তাহলে তা আজ বেড়ে দাঁড়াত ১.৭৮ লক্ষ টাকা। কারণ বার্ষিক গড়ে ২১.৪৫% পর্যন্ত রিটার্ন মিলত।
- যদি কেউ ৫ বছরে ১ লক্ষ টাকা বিনিয়োগ করত, তাহলে সে আজ ৩.১৫ লক্ষ টাকা পেত। কারণ সেক্ষেত্রে বার্ষিক গড়ে ২৫.৮১% রিটার্ন আসত।
- যদি কেউ ১০ বছর আগে একই বিনিয়োগ করত, তাহলে সে আজ ৪.২৬ লক্ষ টাকা পেত। সেক্ষেত্রে বার্ষিক ১৫.৭% রিটার্ন আসত।
- যদি কেউ ২০০৪ সালে ফান্ড শুরুর সময় থেকেই ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রাখত, তাহলে আজ তার মূল্য দাঁড়াত ২৯.৫০ লক্ষ টাকা। অর্থাৎ বার্ষিক গড়ে ১৭.৬৪% রিটার্ন আসত।
আরও পড়ুনঃ ১ টাও কাগজ লাগবে না! এইভাবে ১০ থেকে ৫০ হাজার টাকা লোন পান Google Pay থেকে
এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা দরকার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মানে সবসময় ঝুঁকি। তবে কিছু কিছু ফান্ড দীর্ঘমেয়াদে মোটা অংকের রিটার্ন দেয়, স্বল্পমেয়াদী ঝুঁকি নিতে যাবেন না। একান্তই বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র ফান্ড সম্পর্কে কিছু তথ্য দিই। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।
