Jio Recharge: ৩ মাস রিচার্জ করতে হবেনা, জিও আনলো সেরা রিচার্জ প্ল্যান! চাপে পড়ল Airtel, Vi

প্রতি মাসে রিচার্জের খরচ সাধারণ গ্রাহকদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বিশেষ করে যারা একবার রিচার্জ করে তিন মাস নিশ্চিন্তে থাকতে চান, তাদের জন্য এবার সুখবর নিয়ে এসেছে রিলায়েন্স জিও (Jio)। হ্যাঁ, নতুন একটি ৯০ দিনের প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে এই সংস্থা, যা এয়ারটেল ও Vi-কে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখছে। আজকের প্রতিবেদনে এই প্ল্যান সম্পর্কিত বিস্তারিত জেনে নেব।

একবার রিচার্জ করলেই তিন মাস নিশ্চিন্ত

আসলে আমরা যে প্ল্যানটির কথা বলছি তা হল জিওর ৮৯৯ টাকার প্ল্যান। এখানে ব্যবহারকারীরা পুরো ৯০ দিনের ভ্যালিডিটি পাচ্ছে। ফলে একবার রিচার্জ করলেই তিন মাস নতুন করে কোনো রিচার্জ করার ঝামেলা নেই। সে কারণেই অনেকে একে বারবার রিচার্জ থেকে মুক্তির প্ল্যান বলছেন।

কী কী সুবিধা মিলবে এই প্ল্যানে? 

এই প্ল্যানে জিও যে সমস্ত সুবিধাগুলি দিচ্ছে, তা হল—

  • যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা।
  • প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা।
  • প্রতিদিন ২ জিবি করে ডেটার সুবিধা।
  • মোট ১৮০ জিবি এবং সঙ্গে অতিরিক্ত ২০ জিবি ডেটা অর্থাৎ মোট ২০০ জিবি ডেটা।
  • OTT হিসেবে ৯০ দিনের JioHotstar সাবস্ক্রিপশন।
  • ফ্রি JioTV অ্যাক্সেস।
  • জিও এআই ক্লাউডে ৫০ জিবি স্টোরেজের সুবিধা।

গ্রাহকরা কেন এই প্ল্যানের দিকে ঝুঁকছে?

বর্তমান সময়ে এয়ারটেল এবং ভিআই প্রায় একই দামে রিচার্জ প্ল্যান অফার করলেও সেখানে কম ডেটা মেলে। পাশাপাশি OTT সাবস্ক্রিপশন বা ক্লাউড স্টোরেজের সুবিধা পাওয়া যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে জিওর এই প্ল্যান গ্রাহকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। বিশেষজ্ঞরা মনে করছে, প্রায় ৪৮ কোটি গ্রাহক থাকায় সস্তা ও ভ্যালু ফর মানি অফারের মাধ্যমে জিও এই প্ল্যান দিয়ে বাজার কাঁপাচ্ছে।

আরও পড়ুনঃ ১ টাও কাগজ লাগবে না! এইভাবে ১০ থেকে ৫০ হাজার টাকা লোন পান Google Pay থেকে

তাই যদি আপনিও এমন কোনো রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, যেখানে বেশি পরিমাণে ডেটা, আনলিমিটেড কল ও ভরপুর সুবিধা মিলবে, তাহলে জিওর এই প্ল্যানটিকে বেছে নিতে পারেন। কারণ এই প্ল্যানে গ্রাহকরা মোট ২০০ জিবি ডেটা পাচ্ছে। এমনকি কোম্পানি প্রতিদিন ২ জিবি করে ডেটা অফার করছে।

সবথেকে বড় ব্যাপার, এই প্ল্যানের মাধ্যমে একগুচ্ছ ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা মিলছে, যার মাধ্যমে খুব সহজেই প্রাইম ভিডিও বা মুভি দেখতে পারবেন। ফলত বিনোদনের জন্যও ভরপুর এই প্ল্যান তা বলার অপেক্ষা রাখে না। তাই এখনই এই প্ল্যান রিচার্জ করুন এবং ঝামেলা থেকে মুক্তি পান।

Leave a Comment