PNB এবং ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য সুখবর, ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই জানুন

সেপ্টেম্বর মাসেই ঋণ গ্রহিতাদের জন্য আসলো বিরাট স্বস্তির খবর। হ্যাঁ, দেশের দুই বড় বড় পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এবং ব্যাংক অফ ইন্ডিয়া (BOI) একসঙ্গে তাদের ঋণের সুদের হার অনেকটাই কমিয়েছে। এর ফলে হোম লোন থেকে শুরু করে গাড়ি লোন কিংবা পার্সোনাল লোন, সবক্ষেত্রেই গ্রাহকদের ইএমআই অনেকটাই কমবে। 

কী পরিবর্তন আনল PNB এবং ব্যাংক অফ ইন্ডিয়া?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে নতুন কিছু সিদ্ধান্ত। প্রথমত, পিএনবি তাদের MCLR রেট সর্বোচ্চ ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। অন্যদিকে ব্যাংক অফ ইন্ডিয়া ওভারনাইট মেয়াদ ছাড়া সমস্ত ক্ষেত্রেই ৫ থেকে ২৫ বেসিস পয়েন্ট MCLR রেট হ্রাস করেছে। আর এই পরিবর্তনের ফলে পুরনো MCLR ভিত্তিক লোনগ্রহিতারা সরাসরি উপকৃত হবে, তা বলার অপেক্ষা রাখে না।

রেপো রেট অপরিবর্তিত থাকলেও ব্যাংকের বড় পদক্ষেপ 

জানিয়ে রাখি, গত ৬ আগস্ট, ২০২৫ ভারতীয় রিজার্ভ ব্যাংক তাদের মনিটরী পলিসি কমিটির বৈঠকের রেপো রেট ৫.৫% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। অর্থাৎ, কেন্দ্র থেকে সুদের হার বাড়ানো বা কমানোর কোনোরকম ঘোষণা করা হয়নি। তবুও সেপ্টেম্বর মাস শুরু হতেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া নিজেদের সুদের হার অনেকটাই কমিয়ে দিয়ে ঋণগ্রহিতাদের স্বস্তি দিয়েছে।

MCLR রেট আসলে কী?

জানিয়ে রাখি, MCLR রেট হল ব্যাংকগুলো নির্ধারিত একটি বেঞ্চমার্ক রেট। মূলত হোম লোন থেকে শুরু করে গাড়ির লোন বা পার্সোনাল লোনের মতো ফ্লোটিং সুদের হারের ক্ষেত্রে একটি নির্ধারণ সূচক হিসাবে কাজ করে MCLR রেট, যা গ্রাহকদের কাছ থেকে কত সুদ নেওয়া যাবে, তা নির্ধারণ করে।

আরও পড়ুনঃ নিজের ইচ্ছামতো টাকা তুললেই বিপদ! এটিএম টাকা তোলার নতুন নিয়ম জানুন

যখন MCLR রেট কমে যায়, তখন ঋণের ইএমআই অনেকটাই কমে। ফলে গ্রাহকদের মাসিক খরচ অনেকটাই স্বস্তি মেলে তা বলার অপেক্ষা রাখে না। তবে নতুন ফ্লোটিং সুদের লোনে এখন EBLR রেট প্রযোজ্য। ব্যাংক চাইলে পুরনো গ্রাহকদের ধাপে ধাপে MCLR থেকে EBLR-এ রূপান্তর করতে পারে।

Leave a Comment