Digital Voter Card: ১ মিনিটে ডাউনলোড করুন QR কোড লাগানো ডিজিটাল ভোটার কার্ড, দেখে নিন স্টেপ বাই স্টেপ

এখন থেকে আর ভোটার কার্ড হারিয়ে যাওয়ার কোনো চিন্তা নেই। হ্যাঁ, ভারতীয় নির্বাচন কমিশন নিয়ে এসেছে e-EPIC বা ডিজিটাল ভোটার আইডি কার্ড।

আর এই নতুন উদ্যোগে নাগরিকরা খুব সহজে নিজেদের ভোটার কার্ডের সুরক্ষিত পিডিএফ ফোনের মাধ্যমে ডাউনলোড করে রাখতে পারবে। আর সেই কার্ডে থাকবে একটি বিশেষ কিউআর কোড, যা পরিচয়পত্র যাচাই করবে।

e-EPIC কী?

বলে রাখি, e-EPIC বা ইলেকট্রনিক ইলেকট্রো ফটো আইডেন্টি কার্ড হল একটি ফিজিক্যাল ভোটার কার্ডের ডিজিটাল সংস্করণ। আর এটি একটি পাসওয়ার্ড সুরক্ষিত বা অপরিবর্তনযোগ্য পিডিএফ ফাইল, যা আপনি আপনার স্মার্টফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে সেভ করে রাখতে পারবেন।

কিউআর কোড স্ক্যান করলেই আপনার ছবি, পার্ট নম্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সব তথ্য চলে আসবে। ফলে ফিজিক্যাল কার্ড ছাড়াই সহজেই পরিচয় যাচাই করা যাবে। 

কেন দরকার এই ডিজিটাল ভোটার কার্ড?

আসলে ডিজিটাল ভোটার আইডি কার্ড শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকে নয়, বরং নাগরিকদের জীবনে সুরক্ষার দিক থেকেও ভূমিকা রাখবে। এটি ফোনে বা কম্পিউটারে সেভ থাকার ফলে কার্ড হারানোর কোনো ভয় থাকবে না, পাশাপাশি ভোটকেন্দ্র বা অন্য কোথাও পরিচয় যাচাইয়ের সময় শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলেই কাজ মিটে যাবে।

শুধু তাই নয়, এই কার্ড নকল বা পরিবর্তন প্রায় অসম্ভব। কারণ এটি পাসওয়ার্ড প্রটেক্টেড। এমনকি প্লাস্টিকের কার্ড হওয়ায় পরিবেশের সুরক্ষা বাড়বে এবং নতুন ভোটাররা দীর্ঘ সময় অফিসে অফিসে ঘুরতে হবে না। অনলাইনের মাধ্যমে এই কার্ড পাওয়া যাবে।

কীভাবে ডাউনলোড করবেন ডিজিটাল e-EPIC?

মাত্র কয়েকটি ধাপ মেনেই আপনি খুব সহজে আপনার স্মার্টফোনে বা কম্পিউটারে e-EPIC ডাউনলোড করে নিতে পারবেন।

  • প্রথমে https://voters.eci.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর হোমপেজে গিয়ে “e-EPIC Download” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেইল আইডি কিংবা EPIC নম্বর দিয়ে লগইন করে ফেলুন।
  • এরপর EPIC নম্বর বা ফর্ম রেফারেন্স নম্বর সঠিকভাবে ইনপুট করুন।
  • এরপর আপনার রাজ্য সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করে দিন।
  • এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি ইনপুট করে ভেরিফাই করুন। 
  • শেষে ডাউনলোড EPIC বাটনে ক্লিক করলেই আপনার ডিজিটাল ভোটার আইডি কার্ড পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে।

আরও পড়ুন: মাসে মিলবে ৫০০০ টাকা, চালু হল শ্রমশ্রী পোর্টাল! কী কী কাগজ লাগবে দেখুন

বিশেষজ্ঞরা মনে করছে, এই গোটা পদক্ষেপ শুধুমাত্র ভোটারদের সুবিধা বাড়াবে না, বরং ডিজিটাল ইন্ডিয়া অভিযানেরও বিরাট মাইলফলক হিসেবে কাজ করবে। এমনকি নাগরিকদের সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে এবং কোনো জালিয়াতির ভয় থাকবে না। তাই এখনই ডাউনলোড করে ফেলুন ডিজিটাল ভোটার আইডি কার্ড এবং নিজেকে সুরক্ষিত করুন।

Leave a Comment