DA মামলায় গোপন চাল দিল রাজ্য, সোমবার হয়েছে সেই কাজ

পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে আবারও বিলম্ব। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ার ফলে কর্মচারীদের মধ্যে হতাশা দিনের পর দিন বাড়ছে।

সোমবার এই মামলাটির শুনানির কথা থাকলেও তা আবারও পিছিয়ে গিয়েছে আরো এক সপ্তাহ। ফলে সরকারি কর্মচারীদের আরো অপেক্ষা করতে হবে।

আদালতে নয়া মোড়

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্য সরকার নীরবে এক জুনিয়র আইনজীবির মাধ্যমে একটি নতুন রিটেন সাবমিশন পেশ করেছে।

তিনি দাবি করছেন, কর্মচারী সংগঠনও এখনো পর্যন্ত সেই ডকুমেন্ট হাতে পায়নি। তিনি আশাবাদী যে, সুপ্রিম কোর্ট এই নতুন সাবমিশনকে গুরুত্ব নাও দিতে পারে।

পরপর স্থগিত হচ্ছে শুনানি

এদিকে ডিএ মামলায় সর্বশেষ কার্যকরী শুনানি হয়েছিল ১২ আগস্ট। এরপর দু’বার ১২ আগস্ট এবং ২৬ আগস্ট মামলা পিছিয়ে গিয়েছে। সোমবারও সেই একই ছবি দেখা গেল আদালতে। বিচারপতি জানিয়েছেন, সেদিন আরও গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। তাই ডিএ মামলার শুনানি পিছিয়ে ৮ সেপ্টেম্বর করা হচ্ছে।

তবে এই খবর সামনে আসতেই কর্মচারীদের মধ্যে হতাশা আরো বেড়ে গিয়েছে। অনেকেই ভেবেছিল যে, ১ সেপ্টেম্বরের শুনানিতেই বড় কোনো ঘোষণা করা হতে পারে বা স্বস্তি মিলতে পারে। তবে ফের বিলম্ব।

তবে অন্যদিকে প্রশাসনিক মহলে গুঞ্জন ছড়াচ্ছে যে, নবান্ন নাকি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৫% মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব নিয়ে বিবেচনা করছে। যদিও সরকারিভাবে এখনো এ বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। এমনকি ষষ্ঠ বেতন কমিশনের পরে সপ্তম বেতন কমিশন গঠন নিয়োগ রাজ্য সরকার মুখ খোলেনি।

আরও পড়ুন: মাসে মিলবে ৫০০০ টাকা, চালু হল শ্রমশ্রী পোর্টাল! কী কী কাগজ লাগবে দেখুন

কেন্দ্র বনাম রাজ্য

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশনের প্রায় শেষ ধাপে পৌঁছেছে। অনুমান করা হচ্ছে যে, ২০২৫ সালের জুলাই মাস থেকেই তাদের নতুন হারে ডিএ কার্যকর করা হবে। পুজোর সময়ই সেই ঘোষণা করা হতে পারে।

অন্যদিকে রাজ্য সরকারের কর্মচারীরা এখনো পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ’র জন্য আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে।

Leave a Comment