হাতে ক্যাশ টাকা না থাকলে আমরা এটিএম মেশিনের উপরেই ভরসা করি। কারণ যেকোনো সময় ব্যাংকে গিয়ে টাকা তোলার সুবিধা থাকলেও অনেকে এটিএমকেই প্রাধান্য দেয়।
তবে এবার সাবধান হতে হবে। কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম ব্যবহারে নতুন নিয়ম বেঁধে দিল। হ্যাঁ, নিয়ম ভাঙলেই কেটে নেওয়া হবে অতিরিক্ত চার্জ। আর খেয়াল না রাখলে ব্যাংক অ্যাকাউন্ট শূন্য পর্যন্ত হয়ে যেতে পারে।
মাসে কতবার ফ্রি টাকা তোলা যাবে?
রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী, মহানগর শহরে এটিএম-এ মাসে তিনবার সর্বোচ্চ ফ্রি লেনদেন করা যাবে। আর নন মেট্রো শহরের ক্ষেত্রে মাসে সর্বোচ্চ পাঁচবার ফ্রি লেনদেন করা যাবে।
তবে এই সীমার মধ্যে শুধুমাত্র টাকা তোলা নয়, বরং ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, সবকিছুই গোনা হবে। আর একবার এই সীমা পেরোলেই প্রতি লেনদেনে ২৩ টাকা করে চার্জ গুনতে হবে। এর সঙ্গে অতিরিক্ত জিএসটি কেটে নেওয়া হবে।
টাকা জমা করলে কী হবে?
এবার অনেকেই ভাবতে পারে যে, টাকা তুললে চার্জ কাটা হবে, কিন্তু এটিএম-এ টাকা জমা করলেও কি একই নিয়ম চালু হচ্ছে? তবে এর উত্তর—না।
এটিএম-এর মাধ্যমে আপনি নগদ টাকা জমা করতে গেলে কোনোরকম চার্জ দিতে হবে না। তবে ক্যাশ টাকা তোলার সীমা মাসে যতটা বেঁধে দেওয়া হয়েছে, সেই সীমা অতিক্রম করলেই অতিরিক্ত চার্জ গুনতে হবে।
কালো টাকার উপরেও নজরদারি
প্রসঙ্গত, এই নতুন নিয়ম শুধুমাত্র গ্রাহকদের খরচ নিয়ন্ত্রণ করবে না, বরং কালো টাকার উপর নজরদারিতেও বিরাট ভূমিকা রাখবে। এখন থেকে কোনো অর্থবছরে যদি ২০ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন হয়ে যায়, তার সমস্ত তথ্য নথিভুক্ত করবে সংশ্লিষ্ট ব্যাংক। এর সঙ্গে প্যান কার্ড এবং আধার কার্ড দেখানো বাধ্যতামূলক।
আরও পড়ুন: মহালয়ার আগেই ৬৮০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, বোনাসের ঘোষণা রাজ্য সরকারের
বিশেষজ্ঞরা বলছে, নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল পেমেন্টে মানুষকে আরও উৎসাহিত করতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বড়সড় পদক্ষেপের পথে হেঁটেছে। একইসঙ্গে নগদ টাকার অস্বচ্ছ লেনদেনের উপরেও লাগাম টানা যাবে, তা বলার অপেক্ষা রাখে না।
