উৎসবের মরসুমে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাল নবান্ন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বোনাসের ঘোষণা করে দিল রাজ্য সরকার। এবার প্রতিটি কর্মীর অ্যাকাউন্টে ৬৮০০ টাকা করে ঢুকবে অ্যাড হক বোনাস হিসাবে।
সরকারের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি অর্থাৎ ১৫ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যেই এই টাকা কর্মচারীদের হাতে পৌঁছে যাওয়ার কথা। মুসলিম কর্মীরা ঈদ-উল-ফিতরের আগেই এই বোনাস পেয়ে যাবে।
কারা এই সুবিধা পাবে?
তবে এই বোনাস পাওয়ার জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন নবান্ন। অন্তত ছয় মাস টানা চাকরিতে থাকতে হবে। পাশাপাশি যারা পুরো বছর কাজ করেননি, তারা প্রো-রাটা ভিত্তিতে বোনাস পাবে এবং দৈনিক মজুর বা চুক্তিভিত্তিক কর্মীরাও বাদ থাকছে না। যদি বছরে অন্তত ১২০ দিন কাজ করা হয়, তাহলে তারাও এই টাকা পাবে।
বেতন সীমার শর্ত
তবে ২০২৫ সালের ৩১ মার্চ তারিখে বেসিক বেতন এবং মহার্ঘ ভাতা মিলিয়ে ৪৪ হাজার টাকার কম হলেই একমাত্র এই বোনাস মিলবে। তবে কারও যদি ওই দিনে বেতন ৪৪ হাজার টাকার উপরে হয়, কিন্তু অক্টোবর ২০২৪ পর্যন্ত টানা ৬ মাস বেতন সীমার মধ্যে থাকে, তাহলে তিনিও বোনাস পাবে।
প্রসঙ্গত, এর ফলে আগের তুলনায় আরও বেশি পরিমাণে কর্মী এই সুবিধার আওতায় আসবে। গপ্ত বছর বোনাস ছিল ৬০০০ টাকা আর বেতন সীমা করা হয়েছিল ৪২ হাজার টাকা। সেখানে এ বছর বোনাস ৮০০ টাকা বেড়েছে এবং বেতন সীমা বাড়ানো হয়েছে ২০০০ টাকা।
শ্রমিকাও পাচ্ছে সুবিধা
প্রসঙ্গত, শুধু সরকারি কর্মচারীরা নন, বরং উত্তরবঙ্গের চা শ্রমিকরাও এবার ২০% পূজার বোনাস পাবে। দার্জিলিং, কালিম্পং, তরাই অঞ্চলের চা বাগানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের বোনাস দেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল।
আরও পড়ুনঃ LPG Price: আজ থেকেই কার্যকর হল নয়া GST, সস্তা হচ্ছে LPG সিলিন্ডারের দাম?
উল্লেখ্য, রাজ্যের ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস ২০০ টাকা বেড়ে ১১০০ টাকায় পৌঁছেছে। আগে তারা ৯০০ টাকা বোনাস পেত। আর এই পদক্ষেপের মাধ্যমে ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। একইসঙ্গে উৎসবে কর্মচারীদের আর্থিক পরিকল্পনা আরও সহজ হবে তা বলার অপেক্ষা রাখে না।
