আমাদের পাড়া আমাদের সমাধানে ১ হাজার কোটি টাকা বরাদ্দ নবান্নের, কোন খাতে হবে খরচ?

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি। আর এটি মূলত জনসেবামূলক উদ্যোগ হিসেবেই চলছে। ২ আগস্ট থেকে শুরু হয়েছিল এই প্রকল্প। এমনকি রাজ্যের প্রায় প্রতিটি বুথে কী কী কাজ করা হবে তার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। আর এবার সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১ হাজার কোটি টাকা ছাড়লো নবান্ন।

আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কী কী কাজ করা হবে?

মূলত সাধারন মানুষের দাবী এবং প্রয়োজন মেটানোর জন্যই আলাদা আলাদা বুথের জন্য আলাদা আলাদা তালিকা তৈরি করা হয়েছে। কোথাও নলকূপ বসানো হবে, কোথাও পুরোনো নলকূপ মেরামত করা হবে, কোথাও রাস্তাঘাট নির্মাণ করা হবে, কোথাও বা এলইডি লাইট সংস্কার করা হবে। এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সংস্কার করার পদক্ষেপও নেওয়া হয়েছে এই কর্মসূচির আওতায়।

আমাদের পাড়া আমাদের সমাধানে কত টাকা বরাদ্দ হয়েছে?

জানা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে মোট ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। আর এই অর্থ সরাসরি পরিসংখ্যান দপ্তরের হাতেই তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে প্রতিটি বুথের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগে থেকেই ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছিল।

সেই হিসাব ধরে গোটা প্রকল্পে প্রায় ৮ হাজার কোটি টাকা মতো খরচ হবে। কিন্তু রাজ্যের আর্থিক টানাটানির কারণে এত টাকা যোগাড় নিয়ে প্রশ্ন উঠছিল। তবে নবান্ন জানিয়েছে, সব হিসাব করেই পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বচ্ছতার উপরও দেওয়া হচ্ছে নজর

শুধুমাত্র অর্থ বরাদ্দই নয়, বরং সেই অর্থ যাতে ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়, সেদিকেও কড়া নজর রেখেছে নবান্ন। প্রতিটি কাজের ক্ষেত্রে এবার টেকনিক্যাল ওয়েটিং বা প্রযুক্তিগত যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি পূর্ত ও জনস্বাস্থ্য কারিগর দপ্তরের অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা বিশেষ দায়িত্ব নিয়েছে। তাদের মাধ্যমে নিশ্চিত করা হবে যে, কাজ যাতে মানসম্মত হয় এবং টাকার সঠিক ব্যবহার হয়। 

আরও পড়ুনঃ ১ অক্টোবর থেকে বাড়ছে একাধিক চার্জ, চরম ভোগান্তিতে PNB গ্রাহকরা

কতটা সাড়া মিলেছে?

প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই শিবির চলবে। আর ইতিমধ্যেই ২১ হাজারের বেশি শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ১ কোটি ৫৯ লক্ষ মানুষ তাদের সমস্যা নিয়ে হাজির হয়েছে। অধিকাংশ এলাকায় মানুষের প্রধান দাবি রাস্তা মেরামতি, নিকাশি-সংস্কার, পর্যাপ্ত আলো, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেরামত।

Leave a Comment